বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম অনুযায়ী এগুলো হবে “মৃত্তিকা, পানি ও পরিবেশ” এবং “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান”।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে আছে মোট ২৫টি বিভাগ।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, একাডেমিক কাউন্সিলের ৫২তম সভা (২৪/০৯/২০২৫) এর আলোচ্যবিষয় ১৩ ও ১৪-এর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯১তম সভা (১১/১০/২০২৫) এর আলোচ্যবিষয় ১৩২৭-এর অনুমোদনের ভিত্তিতে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে।
২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
৭৭ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩৩ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে