পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববিতে আবারও ফ্যাসিবাদের পুনর্বাসন: অধ্যাপক পদে পদোন্নতিতে তৎপর প্রশাসন; ক্ষুব্ধ শিক্ষার্থীরা



বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী ও ফ্যাসিস্ট হাসিনার গদি রক্ষায় গোপন সভাকারী আওয়ামী দোসরদের অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে ফের পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। 



মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নিকট একটি লিখিত আবেদন জমা দিয়ে তারা জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় জুলাই–আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের লক্ষ্যে একটি পদোন্নতি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা একে “ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রক্রিয়া” বলে আখ্যায়িত করেছেন।



তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এসব ফ্যাসিস্ট শক্তির বিচারের দাবি জানিয়ে আসছে। এমনকি সদ্য বিদায়ী উপাচার্য ড. শুচিতা শরমিন ফ্যাসিস্টদের সঙ্গে আপস করায় শিক্ষার্থীরা আন্দোলনে ফুঁসে ওঠে, যার ফলেই কয়কমাসের মাথায় বিদায় নিতে বাধ্য হন। পরিবর্তিত পরিস্থতিতে নতুন উপাচার্য কর্তৃক আবারো পুনর্বাসন প্রক্রিয়ার এই উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তীব্র সেশনজট ও শিক্ষক সংকট বিরাজ করছে। ৫১টি প্রভাষক পদের বিপরীতে মাত্র ১০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় অপ্রতুল। অথচ প্রশাসন একাডেমিক সংকট সমাধানের পরিবর্তে ফ্যাসিস্ট পুনর্বাসনের মতো বিতর্কিত প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে।



তারা আরও অভিযোগ করে বলেন, “আমরা বহুবার পত্রপত্রিকার সূত্রে নানা মাধ্যমে উপাচার্যকে জানিয়েছি—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনবিরোধী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচারের তথ্যপ্রমাণসহ বিচারের দাবিতে আবেদন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবির প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেনি; বরং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে তাদের পদায়নের মাধ্যমে বারবার পুরস্কৃত করেছে। যা জুলাই–আগস্ট শহীদদের আত্মত্যাগের প্রতি স্পষ্ট অবমাননা। আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা চাই”



শিক্ষার্থীরা সর্বশেষ উপাচার্যের কাছে দাবি জানিয়েছেন—শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করা হোক।



ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের পক্ষে  আবেদনপত্রে স্বাক্ষর করেন—এস. এম. ওয়ালিদুর রহমান, মো. শরীফ উল্লাহ, রবিউল ইসলাম, মো. মাইনুল ইসলাম এবং মোস্তফা শাহরিয়ার। 



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে