পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মাঠ সংস্কারে ধীরগতি, বিটাক এলাকায় খেলতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত


বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ দীর্ঘদিন ধরে সংস্কারের নামে অচল অবস্থায় পড়ে আছে। এই বছরের মে মাসে মাঠ সংস্কার কাজ শুরু হলেও এখনো কাজ শেষ হয়নি। ফলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে খেলাধুলা করতে পারছেন না। গত (১২ সেপ্টেম্বর) বিটাক এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে এই সংঘর্ষে কমপক্ষে চৌদ্দ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।


শিক্ষার্থীরা বলেন, যদি মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত থাকতো তবে সেই দিনের সংঘর্ষ হয়তো ঘটতো না বা সংঘর্ষ এড়ানো যেতো।


মার্কেটিং বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী আরাফাত ইসলাম মজুমদার বলেন, “আমাদের ক্যাম্পাসের মাঠ ঠিক থাকলে আমাদের বাইরে খেলতে যাওয়া লাগতো না। মাঠের কাজ অনেক আগে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। কেন হয়নি তাও আমরা জানি না। বাইরে খেলতে গেলে এভাবে বহিরাগতদের সাথেও ঝামেলা হতে পারে। আর সংঘাতের কথাই যদি বলি, আমি মনে করি ক্যাম্পাসের মাঠে খেলা হলে সংঘাত এতদূর পর্যন্ত গড়াতো না।”


মার্কেটিং বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী শামীম শেখ বলেন, “আমাদের ক্যাম্পাসের একটি মাত্র মাঠ, সেটাকেও বিগত কয়েক মাস ধরে খেলার উপযোগী করার জন্য সময় নেওয়া হয়েছে কিন্তু এখনো সেটি খেলার উপযোগী করা হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরের মাঠের দিকে যাচ্ছে শারীরিক চর্চার জন্য। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, তার উৎকৃষ্ট উদাহরণ বিগত দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। আরও বলতে গেলে তাদের খেলাধুলায় অংশগ্রহণ সীমিত, প্রতিযোগিতা আয়োজনের সমস্যা, সামাজিকীকরণের সুযোগ কমে যাওয়া, শিক্ষার্থীদের অসন্তোষ বৃদ্ধি হচ্ছে। তাই মাননীয় ভিসি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব মাঠকে খেলার উপযোগী করে তোলা হোক।”


বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উপ-প্রধান মুরশিদ আবেদীন বলেন, “বৃষ্টির জন্য মাঠে রোলার নামাতে পারছি না এবং মাঠে গাড়িও ঢোকাতে পারছি না। যদি এখন মাঠের পাশে মাটি ফেলি তাহলে সেগুলো মাঠে দিতে আবার বহন খরচ আছে। আপনি এই ব্যাপারে ১ সপ্তাহ পরে আমার সাথে কথা বলুন, ১ সপ্তাহের মধ্যে আপনারা কিছু দেখতে পাবেন।”

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে