পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (১২ ব্যাচ) এবং মার্কেটিং বিভাগের (১০ ব্যাচ) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুই ডিপার্টমেন্ট মিলে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে নবনির্মিত বিটাক ভবনের মাঠে খেলার সময় একাউন্টিং বিভাগের ১২ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে। পরে বিষয়টি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা জানতে পেরে ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়। এতে মার্কেটিং বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


পরবর্তীতে সংঘর্ষ বিটাক ভবনের সামনে থেকে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায়। এসময় গেটের ভেতরে অবস্থান নেয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এবং বাইরে অবস্থান নেয় একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা। এতে উভয় বিভাগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরিস্থিতি উত্তপ্ত হলে দুই বিভাগের আরও শিক্ষার্থী এতে যোগ দেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ভাইস-চ্যান্সেলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে