শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

আমরণ অনশনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা




অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা ৩৭ দিনের আন্দোলনের পর এবার আমরণ অনশনে বসতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ চলাকালে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজ রাত ৯টা থেকে আমরণ অনশন শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, "আমরা দীর্ঘ ৩৬ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছি। সড়ক অবরোধ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। যখন আমরা সড়ক অবরোধ করলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বসার আহ্বান জানান, কিন্তু তারা সমস্যার কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে আমরা আবার সড়ক অবরোধ করি। কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আজ রাত ৯টা থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠব না, তাতে আমাদের মরণ হলেও।"


ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, "আমরা দীর্ঘ ৩৭ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই আমরা অনশনের ডাক দিয়েছি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সঙ্গে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।"


আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান সাক্ষর জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মাসেরও বেশি সময় ধরে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাস সম্প্রসারণ এবং শতভাগ পরিবহন নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে। তিনি বলেন, তাদের দাবিগুলোর প্রতি প্রশাসন বা রাষ্ট্রের কোনো মনোযোগ নেই। জনদুর্ভোগ এড়াতে তারা আর রাস্তা অবরোধ করতে চান না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। ৩৭ দিনের মাথায় তারা আমরণ অনশনের ডাক দিলেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৭৫ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে