শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

ববি নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের (চিত্রা) দায়িত্বে দ্বীন মোহাম্মদ ও মাসুদ রানা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের (চিত্রা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দ্বীন মোহাম্মদ ।মাসুদ রানা হয়েছেন সাধারণ সম্পাদক। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


শুক্রবার (২৯ আগস্ট ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মো : সোহাগ মিয়া এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক ভজন মজুমদার। 


নতুন কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়, আর সাধারণ সম্পাদক মাসুদ রানা বাড়ি একই উপজেলায়।




এছাড়া ০৩ সদস্যের আংশিক এই কমিটির সহ-সভাপতি হয়েছেন মো: নাইম হোসেন


নবনির্বাচিত সভাপতি দ্বীন মোহাম্মদ বলেন,নড়াইল জেলা এসোসিয়েশন এমন একটি সংগঠন যেটি আসলে একটি পরিবারের মতো। আমাদের এই সংগঠনটি ববিতে পড়ুয়া নড়াইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে একটা আবেগের জায়গা। নড়াইলের সবাই যখন একসাথে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ। যারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন, আমাকে এই পদে যোগ্য মনে করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই দায়িত্বটা আমার কাছে সম্মানের। আমি চেষ্টা করবো যেন আমার হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমাদের প্রানের সংগঠনটি বহুদূর এগিয়ে যায়।


সাধারন সম্পাদক মাসুদ রানা বলেন, আমি প্রথমেই সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমার ওপর এই আস্থা রেখেছেন। সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়াটা আমার জন্য একটি বিরাট সম্মান ও দায়িত্বের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান প্রত্যাশা ও প্রতিজ্ঞা হলো, আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত এবং শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব। আমার এই প্রত্যাশা বাস্তবায়িত করতে সকলেই আমার পাশে থাকবেন এই আশায় রাখছি।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৭৫ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে