পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ


অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


রবিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।মানববন্ধনে অবস্থানরত শিক্ষার্থীরা ক্যাম্পাস পদক্ষিণ করে পরবর্তীতে আবার মেইট গেইটে ফিরে আসে এবং সড়ক অবরোধ করে এবং আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। 


শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আবাসন সুবিধা, আধুনিক শিক্ষা-পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন।


অবরোধকালীন মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদরা "ভিসি গেলো ভিসি এলো,উন্নয়নের কি হলো" "এই মুহুর্তে দরকার, ববি সংস্কার" "ওয়ান টু থ্রী ফোর,ইনজাস্টিস নো মোর" "ইউজিসি তুই জবাব দে,উন্নয়নে বাধা কোথায়, ইন্টারিম তুই জবাব দে,উন্নয়নে বাধা কোথায়" প্রভৃতি শ্লোগান দিতে দেখা যায়।


শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় এবার তারা তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে,


১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।

২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি।

৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলো এখনো পর্যাপ্ত নয়। ফলে শিক্ষার্থীদের পাঠদানে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।


তারা আরও জানান, অবকাঠামোগত সংকট দূর না হলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা-পরিবেশ নিশ্চিত করা যাবে না।


বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, "প্রাপ্য অধিকার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় বঞ্চিত। এই আন্দোলন আমরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে এতদিন রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের কালচার এমন যেখানে নমনীয়ভাবে আন্দোলন করলে কোনো কিছু আদায় করা সম্ভব হয় না, তাই এ আন্দোলন আমরা রাজপথে নিয়ে এসেছি। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার ইচ্ছা আমাদের মধ্যে নেই। আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জমি অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।"


লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, "গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য বাজেট পেয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ আমলের মত এখনো অবহেলিত। তাই আমরা রাজপথ বেছে নিয়েছি। রাজপথে দাবি আদায় মাধ্যমে আমর ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।"


অবরোধ শেষে শিক্ষার্থীরা পরবর্তীতে কর্মসূচী ঘোষণা করতে গিয়ে বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউজিসি অথবা শিক্ষামন্ত্রানালয় থেকে যদি আমাদের সাথে যোগাযোগ না করা হয়,আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে