বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কৃষিগুচ্ছের সকল প্রস্তুতি সম্পন্ন বাকৃবির, আগামী শনিবার সারাদেশে একযোগে পরীক্ষা

কৃষি গুচ্ছভূক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শনিবার বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে।


সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ইতোমধ্যে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।


সংবাদ সম্মেলনে ছাত্র বিষয়ক উপদেষ্টা জানান, এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন। আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯শ ৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত নূন্যতম জিপিএ ৪ এবং সর্বমোট নূন্যতম জিপিএ ৮ দশমিক ৫০ নূন্যতম যোগ্যতায় প্রার্থীরা আবেদন করেছে এবং আসন প্রতি লড়াই করবেন প্রায় ২৫ জন প্রার্থী।


তিনি আরো বলেন, গত ১৬ মার্চ আবেদনের সময়সীমা শেষ হলে আজ পর্যন্ত ৮৮ হাজার ৮শ ৮৫ জন প্রবেশপত্র ডাউনলোড করেছেন এবং পরীক্ষা শুরু হবার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।


আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই তারিখের সর্বোচ্চ ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে জানিয়েছেন তিনি।



বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬শ ৬৫ জন পরীক্ষা দিবেন এবং অভিভাবকদের সাময়িক বিশ্রামের জন্য বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন এবং কেন্দ্রীয় মসজিদ উন্মুক্ত থাকবে। জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, বাকৃবির প্রোক্টরিয়াল টিম, রোভার স্কাউট, বিএনসিসি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুল হক।

আরও খবর