মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ

খুবির প্রফেসর নিয়োগ পেলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে



আজ মঙ্গলবার (১৬ই আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃমাহমুদ আলম স্বক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড.ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রেজারার হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

 রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত  ড. ফিরোজ আহমদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।আগামী ৪ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।


প্রফেসর ড.ফিরোজ আহমদের নিয়োগ সম্পর্কিত  প্রজ্ঞাপনে বলা হয়, 
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬ এর ১৩(১) ধারা অনুসারে ড. ফিরোজ আহমদ, প্রফেসর, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।


উল্লেখ্য যে, চলতি বছরের  ১৮ জানুয়ারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১ম ট্রেজারার প্রফেসর আবদুল লতিফের মেয়াদপূর্তি পরবর্তী দীর্ঘ প্রায় ৭ মাস পরে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রফেসর ড. ফিরোজ আহমদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি কম (অনার্স) ও এম বি এস পড়াশোনা করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

Tag
আরও খবর