বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি পিয়াস সাধারণ সম্পাদক হৃদয়


প্রথমবারের মতো সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ পিয়াস উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ৪র্থ ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী মোঃ হৃদয় সরকার।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।


কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহফুজ আলম সমুদ্র, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী মনির, স্বপন মিয়া, আকাশ রায়, মীর সাব্বির রহমান, মোঃ সাব্বির হাসনাত রাব্বি, মোঃ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আবিদ, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা ইয়াসমিন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রনি মনোনীত হয়েছেন। 



দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং এক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সরকার বলেন, "ছাত্ররা সমাজকে উন্নত করার জন্য যেমন বই-খাতা-কলম নিয়ে সংগ্রাম করে তেমনি কোন অশুভ শক্তি রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা ব্যাহত করলে তাদেরকে বিভিন্ন পারিপার্শ্বিক চাপ প্রয়োগে দমন করতেও স্বিদ্ধ হস্ত । জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুব্ধ নবগঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদেশের মানুষের মঙ্গলের চিন্তায় সর্বদা কাজ করার অঙ্গীকারবদ্ধ বলেই বিশ্বাসী।


ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব জ্ঞানার্জনের সাথে যুক্ত থাকা । আশা নয় বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা কেউ এ পথ থেকে বিচ্যূত হবে না । 

আমরা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে গড়ে তুলবো সুষ্ঠু শিক্ষার্থী বান্ধব রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে কাজ করাই হবে ছাত্রদলের প্রথম এবং প্রধান কার্যসিদ্ধি, 

ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল হবে দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত এবং বাংলাদেশের অন্যতম প্রাণোচ্ছল একটি ইউনিট।"



রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ পিয়াস উদ্দীন বলেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ত্যাগী ও মেধাবী নেতৃত্বকে মূল্যায়ন করে আসছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এর ব্যতিক্রম নয়। আমরা বিশ্বাস করি, এই নবগঠিত কমিটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।"

আরও খবর