বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার কর্তৃক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ''স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিক্স'' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার,অর্থনীতি বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ''স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিক্স'' সেমিনারটি ২৬ নভেম্বর বিকাল ৪ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ অবস্থিত  উদয়ন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার এর প্রসিডেন্ট সাকিব আল হাসানের সভাপতিত্বে  উক্ত সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজন কুমার,চেয়ারম্যান অর্থনীতি বিভাগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুদ্দিন সরকার, মডারেটর ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার। এছাড়াও সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সেমিনারটির প্রধান অতিথি বিজন কুমার বলেন, ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের এ ধরনের আয়োজন আমাদের ছাত্রদের মধ্যে নতুন করে সম্ভবনার সঞ্চার করবে।এছাড়া তিনি আরো বলেন,একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীবৃন্দ দক্ষ মানবসম্পদ রুপে গড়ে উঠবে।এ সময় তিনি ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিশেষ অতিথি মোঃ শামসুদ্দিন সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার উপর ভিত্তি করে দেশসমুহের উন্নয়ন নিয়ে তিনি আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন,কেবল অন্তর্ভুক্তিমুলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কারনে পৃথিবীর অনেক অনুন্নত দেশ উন্নত হয়েছে।

মুখ্য আলোচক জনাব নজরুল ইসলাম
নির্ধারিত বিষয়ের প্রতি দীর্ঘসময় আলোকপাত করেন।২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের উল্লেখযোগ্য রিসার্চসমুহ নিয়ে আলোচনা করেন।আলোচনায় তিনি উল্লেখ করেন "দেশের প্রতিষ্ঠানসমুহকে  অন্তর্ভুক্তিমুলক করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশে শাহাদাৎ হোসেন বলেন,আয়োজনটি দারুণ ছিলো, সমসাময়িক বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতার আঙ্গিকে অর্থনীতিতে নোবেল পুরস্কার কিভাবে প্রাসঙ্গিক। কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন যৌক্তিক অর্থনৈতিক তথা যাবতীয় উন্নয়নে ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে একটি ধারণা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষা করছি।

Tag
আরও খবর