শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশিত




২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, B ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং C ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।


শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।


ফলাফল যাচাইয়ের লিংকঃ

http://www.rub.ac.bd/global/uploading_doc/admission/RUB-Admission-Result-2021-22.pdf


প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।


এছাড়াও আলাদা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন সঙ্গীত বিভাগে ভর্তির সুযোগ পাবে। সঙ্গীত বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ ও ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে। 


উল্লেখ্য, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৩৬ জন আবেদন করেছেন। এ ইউনিটে ৬৫ সিটের বিপরীতে ২৪০৭ জন, বি ইউনিটে ৭৫ সিটের বিপরীতে ৩৬৮০ জন ও সি ইউনিটে ৬০ সিটের বিপরীতে ১১৭১ জন আবেদন করেছে।

আরও খবর