বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ চট্টগ্রাম বিভাগীয় স্টুডেন্ট এসোসিয়েশনের দায়িত্বে ফায়েজ-সিরাত


নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন 'রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন (রুসাচড)"। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ফায়েজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম সিরাত।


২০২৪-২০২৫ কার্যবর্ষে দায়িত্ব পালনের জন্য আংশিক কমিটি গঠন করেছে সংগঠনটি। এতে আরও দায়িত্ব পেয়েছেন কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মু. আবু কাওছার।


এসোসিয়েশনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সভাপতি ফায়েজুর রহমান বলেন, “রুসাচডের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুদূর চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষার্থী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। নতুন পরিবেশে তারা আবাসনসহ যেসকল সমস্যার সম্মুখীন হয় তা মোকাবেলায় আমরা তাদের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। এছাড়াও চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরতে ও সবার সাথে ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাব।”



এছাড়াও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়াও  দেশবাসী ও চট্টগ্রাম বিভাগীয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন সবসময়ই কাজ করে যাব।”


উল্লেখ্য, রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন-এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্নভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করে এবং একইসাথে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসে এক নজির সৃষ্টি করেছে। এসোসিয়েশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির উদ্যোগে এসকল স্বেচ্ছাসেবী কার্যক্রম ভবিষ্যতে কলেবরে আরও বেশি আকারে পরিচালিত হবে বলে সদস্যরা আশা ব্যাক্ত করেন।

Tag
আরও খবর