বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম ধাপেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির হার ৯৬ শতাংশ


গুচ্ছ জিসটিভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তির প্রথম ধাপ শেষ হয়েছে আজ। প্রথম ধাপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুইশত আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১৯২ জন শিক্ষার্থী। তথা প্রথম ধাপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার ৯৬ শতাংশ।


অনলাইনে প্রাথমিক ভর্তি ফি জমা দিয়ে এবং স্বশরীরে মূল মার্কশীট জমা দিয়ে ভর্তির সময় ছিল আজ ৮ জুন পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে ১৯২ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেন। এছাড়াও সঙ্গীত বিভাগের ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১০-১২ জুন অনুষ্ঠিত হবে। 


জানা যায়, এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০০ আসনের বিপরীতে আবেদন করেন ৫৯০৮ জন, যা নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। এতে আসনপ্রতি লড়ছেন প্রায় ৩০ জন ভর্তিচ্ছু। এছাড়াও সঙ্গীত বিভাগে আবেদন করেছেন ২৭০ জন ভর্তিচ্ছু। 


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম বলেন, “শিক্ষার সাথে সংস্কৃতির যোগসাধনে আমরা সদা তৎপর। সংস্কৃতি চর্চা ও লালন আমাদের অন্যতম অঙ্গীকার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময় ও তাদের সৃজনশীল প্রয়োগের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় প্রতিনিয়ত অগ্রগতি লাভ করছে। শিক্ষার মানোন্নয়নে আউটকাম বেজড পাঠক্রম, সহ-শিক্ষামূলক কার্যক্রম, আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন প্রভৃতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল শিক্ষা পরিবেশ তৈরিতে আমরা সচেষ্ট রয়েছি। যার ফলশ্রুতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে। এছাড়াও সঙ্গীত বিভাগে বিগত দুই বছরের তুলনায় অভূতপূর্ব আগ্রহী ভর্তিচ্ছু দেখা গিয়েছে।””


জিএসটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ভর্তিচ্ছুরা। তন্মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার ৮৪২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৯ হাজার ৬০৩ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৪৬১ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৬৬৪, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৩৩৯, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৯৮৭, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৮২৫, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৯৮০, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ৪১৮, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৭৩ জন।


এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ৯৭৩, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার ২৬৪, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ হাজার ৩৮৪, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৪০৯, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯০৮, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৪৬, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৯০৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২১৮, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৭৮, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৭৮, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৮৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৭৬, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৪১, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২৯৭ এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৫৩ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

আরও খবর