বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশ


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশ থেকে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্রসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।


সোমবার (৬ মে) বেলা ১২ টার পর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


পরে দুপুর দুইটার দিকে একাডেমিক ভবন-১ এ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক ডলফিন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন। এরপর সেখানে ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেন তারা। সমাবেশে থেকে ছাত্রলীগ নেতারা আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলের শাস্তির দাবি জানান। স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ডলফিন বলেন, আমরা মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে। ইসরায়েলের এমন বর্বরোচিত গণহত্যা মানবাধিকার লঙ্ঘন করছে। যারা গণতন্ত্রের সার্টিফিকেট দেয় তাদের মুখোশ আজ উন্মোচিত। আমরা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন চাই।’


সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মসূচির ঘোষণা হিসেবে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। আমরা ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর এমন বর্বরতার নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জোর দাবি উত্থাপন করছি।


সমাবেশ শেষে পদযাত্রাটি ক্যাম্পাসের পয়েন্ট প্রদক্ষিণ শেষে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ড এর রবীন্দ্র ভাস্কর্যের সামনে শেষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’, ‘স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক’, ‘উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ প্রভৃতি স্লোগানে পরিস্থিতি মুখরিত রাখেন।


এসময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি অনিক, আলমগীর, রাকিব, সৈকত, সুদেব, সিরাত, দিহান যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর, সুমন, ফুয়াদ সাংগঠনিক সম্পাদক জয়া, আব্দুর রহমান সহ আরো নেতাকর্মী।

Tag
আরও খবর