‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গমাতার অবদান বাঙালির বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে



আজ সোমবার (০৮ আগস্ট)  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু একই সাথে বাঙালির অবিসংবাদিত নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু যে আন্দোলন, সংগ্রাম করেছেন এবং বারবার কারাবরণ করেছেন বঙ্গমাতা এই সময় বঙ্গবন্ধুর পাশে ছায়ার মত থেকেছেন বলে রবি উপাচার্য উল্লেখ করেন। 





অমর একুশের গানের স্রষ্ট্রা আবদুল  গাফফার চৌধুরীকে উদ্ধৃত করে প্রফেসর ড মোঃ শাহ্ আজম বলেন, একসময় বাঙালি এবং বাংলাদেশ মুজিবকে অবশ্যই স্বীকার করবে এবং তাঁর এই যে বিশালতা এটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটি মানুষের মনে ছড়িয়ে যাবে এবং সেই সাথে আমরা দেখতে পাবো যে বঙ্গমাতাও বিস্তৃত হবেন, মানুষের হৃদয়ে থাকবে তাঁর নাম।

এরপর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শাহ্জাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর