পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বাংলার নাটক যেন চোরাবালিতে পতিত না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে-রবি ভিসি



১৫ অক্টোবর ২০২২ সন্ধ্যা ৭:০০ টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ২ দিন ব্যাপি উৎসব পালিত হয়। উক্ত উৎসবের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। 


রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে তিনি বলেন, আমাদের শিল্পকে শিল্প হিসেবে তৈরি করতে গেলে নাট্যাভিনেতা এবং দর্শকের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করতে হবে। তবেই সেটি জনগণের নাটক হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের ক্রমাগত উন্নয়নের ফলে অনেকেই আত্মশ্লাঘায় ভুগছেন- যা একটি সংকট। বাংলার নাটক যেন চোরাবালিতে পতিত না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। 


দেশে দিন দিন প্রকৃত নাট্যকর্মীর সংখ্যা কমে যাচ্ছে। এ বাস্তবতায় মানুষের জন্য নাটককে টিকিয়ে রাখতে, জর্জ বার্নার্ড শ'কে উদ্ধৃত করে মাননীয় উপাচার্য বলেন, নাট্যনির্মাতা, নাট্যকর্মী এবং দর্শক সকলের পরিস্থিতি বিবেচনায় এনে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত পৃষ্ঠপোষণায় একযোগে কাজ করে যেতে হবে। 


নাট্যব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

Tag
আরও খবর