বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস ২.০ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা ফুটিয়ে তুলতে এবং সঠিক দিকনির্দেশনা দিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউবিসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ইনসাইটস ২.০ সেমিনার। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। এছাড়াও কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত উম্মে সালমা খানুন সুস্মিতা। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসি'র উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার এবং প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসি'র জেনারেল সেক্রেটারি মো: সাব্বির হোসাইন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।


রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে আয়োজিত হয়েছে ক্যারিয়ার ইনসাইটস ২.০। 


ক্যারিয়ার ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেমিনারে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন বিষয়ে বিভিন্ন দিক বাস্তবিক উদাহরণসহ আলোচনা করেন।


রবি উপাচার্য আরও বলেন,

বিদ্যাপীঠ প্রকৃত নাগরিক গড়ে তোলার পূণ্যভূমি। বিদ্যাপীঠ ছাড়া কখনোই সুনাগরিক গড়ে উঠতে পারে না। একইভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবেলার মতো দক্ষ জনসম্পদ গড়ে তুলতে অবদান রাখছে বিশ্ববিদ্যালয়। 


সেমিনারে পড়াশোনা পরবর্তী সময়ে ক্যারিয়ার গড়ার বিষয়ে সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করে প্রথম থেকেই প্রস্তুতি নেওয়াসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন উম্মে সালমা খানুন সুস্মিতা।


এসময় বিগত ১৩ই সেপ্টেম্বর পাবলিক স্পিকিং বিষয়ক প্রতিযোগিতা "স্পীক আউট" এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।


ক্যারিয়ার ইনসাইটস ২.০ সেমিনার আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট এ কে এম নাজমুল হাসান বলেন,


সুপরিকল্পিত পদক্ষেপই লক্ষ্যার্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। পড়াশোনা চলাকালীন সময়ে ই যেনো শিক্ষার্থীরা ক্যারিয়ার বিষয়ে সচেষ্ট হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সুপরিকল্পিতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে পারে এজন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন।


উল্লেখ্য, বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীবাজারে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে বিভিন্ন প্রতিযােগিতাসহ পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, কেই স্টাডিসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ও সেমিনার। ক্যারিয়ার ইনসাইট সেমিনারের ১ম পর্বে গত বছর মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএসে ১ম স্থান অর্জনকারী সুশান্ত পাল। এছাড়াও সম্প্রতি "ইয়ুথ লিডারশীপ" এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি।

Tag
আরও খবর