মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

বাঙালি সংস্কৃতির বিশিষ্টতা হচ্ছে কৃষ্টি ও আচারের বৈচিত্র্য-রবি উপাচার্য


২৩ সেপ্টেম্বর (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত "কুষ্টিয়া ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী ২০২২" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-কে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। 


অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এই সম্মাননায় ভূষিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রবি উপাচার্য বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আতিথেয়তা, সৌহার্দ ও সম্প্রীতি বাঙালি সংস্কৃতির  অন্যতম বৈশিষ্ট্য। বাঙালি সংস্কৃতির এসব বৈশিষ্ট্য ও মূল্যবোধকে যেন দীর্ঘস্থায়ী করা যায় এবং রক্ষা করা যায়, সে জন্য তরুণ প্রজন্মকে তিনি আহ্বান জানান। সেইসাথে তিনি মনে করেন বাঙালি সংস্কৃতির বিশিষ্টতা হচ্ছে কৃষ্টি ও আচারের বৈচিত্র্য। এক এক অঞ্চলে এক এক রকম লৌকিকতা এবং আচার-আচরণ রয়েছে। সব অঞ্চলের লৌকিকতা ও আচার-আচরণের সম্মিলনে বাঙালি সংস্কৃতি তৈরি হয়েছে।


রবি উপাচার্য আরও বলেন, এই আঞ্চলিক সংগঠনগুলোর একটি দায়িত্ব হচ্ছে,  আঞ্চলিক সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং সেটিকে চর্চা করা। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও যদি এই সংস্কৃতি আদৃত হয়, তাহলে বাঙালি সংস্কৃতির মূল স্বাদ, সুর ও আবেদন অক্ষুণ্ন থাকবে এবং বাঙালি সংস্কৃতি আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ  করবে। আমরা এই সংস্কৃতি চর্চার মাধ্যমে জীবন গঠন করবো, আমাদের শিক্ষাকে শাণিত করব এবং শিক্ষা আন্দোলনে যুক্ত হবো।


অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি চন্দন দত্ত। উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া 'ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী ২০২২' উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো আরিফুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আকাশ, সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী ২০২২ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম।

Tag
আরও খবর