রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি.এইচডি ডিগ্রি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে । ১১ সেপ্টেম্বর রবিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬তম সভা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে এম.ফিল ও পি.এইচডি প্রোগ্রাম চালুর বিষয়টি অনুমোদিত হয়। ১৯ সেপ্টেম্বর (সোমবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তর, এম.ফিল ও পি.এইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
৩৯৬ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
৩৯৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৯২ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৫১০ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫১৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৫৫৩ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৫৭ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৭৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে