দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


আজ ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার সকাল ১১:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের রবি চত্বরে 'সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস' উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ-সময় তিনি রবি চত্বরে বিভিন্ন রকমের ফুল, ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।


তিনি বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নাই। সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনকে তিনি স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তোমাদের মাধ্যমেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একদিন সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবে। সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য উদযাপন  সফলভাবে সম্পন্ন করায় উপাচার্য মহোদয় উদযাপন কমিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।


এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর