পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে ফুটবলে ড্র ও দাবায় বিজয়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


আজ ১১ই সেপ্টেম্বর (রবিবার) মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।

 

একই সাথে সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। 


বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।

Tag
আরও খবর