আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


১৮ মে বৃহস্পতিবার বেলা ১১.০০টায় জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সংবাদ সম্মেলনের শুরুতেই উপাচার্য মহোদয় বিগত বছরের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় শাহজাদপুরের জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, পৌরসভা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, স্থানীয় জনগণ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।


এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শাহজাদপুরের সকল প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসন, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 


সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রত্যাশা করেন। শাহজাদপুর পৌর শহরের সীমান্ত পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর