‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান


‎দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঔষধি উদ্ভিদ ও ফাইটোকেমিক্যাল ডাটাবেজ নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী ইসমাইল হোসেন। 

‎এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী গত দুই বছর ধরে বাংলাদেশের প্রথম বায়োইনফরম্যাটিক্স প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরম্যাটিক্স লিমিটেডের 'বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যালস ডেটাবেস' (বিএমপিপিডি) প্রকল্পে গবেষণা সদস্য হিসেবে কাজ করছেন।

‎ডাটাবেজ নির্মাণে ইসমাইল হোসেন তথ্য সংগ্রহ ও পরিমার্জন(ডাটা কিউরেশন) এবং বায়োইনফরম্যাটিক্স বিশ্লেষণ উভয় ক্ষেত্রেই কাজ করেছেন। ভেটেরিনারি বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে ঔষধি উদ্ভিদ ও প্রাণিজ চিকিৎসার সংযোগস্থলে তার এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎এ প্রসঙ্গে ইসমাইল হোসেন বলেন, "বাংলাদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ঔষধি উদ্ভিদ লোকজ চিকিৎসার অংশ হয়ে আছে। কবিরাজের হাতে বাটা পাতা, দাদির দেওয়া পাঁচন, মায়ের রান্নাঘরের মশলা; লোকচিকিৎসার এই ধারা বয়ে এসেছে মুখে মুখে, প্রজন্ম থেকে প্রজন্মে, কোনো লিখিত দলিল ছাড়াই। ঐতিহ্যের এই মৌখিক জ্ঞানভাণ্ডার আর আধুনিক বিজ্ঞানের মাঝে যে সেতুটি নির্মিত হওয়া প্রয়োজন ছিল বহুদিন ধরে, বাংলাদেশে প্রথমবারের মতো সেই সেতু নির্মাণের কাজ শুরু হলো একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত উপাত্তভাণ্ডার "বিএমপিপিডি" এর হাত ধরে। আমি অত্যন্ত আনন্দিত এই বৃহৎ প্রজেক্টের অংশ হতে পেরে।"

‎ডন অব বায়োইনফরম্যাটিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ বলেন, "প্রকৃতি শুরু থেকেই যে ভাষায় কথা বলে এসেছে, বায়োইনফরম্যাটিক্স তারই আধুনিক বৈজ্ঞানিক রূপ। বিএমপিপিডি-র প্রতিটি যৌগের মধ্যে লুকিয়ে থাকতে পারে সম্ভাব্য জীবনরক্ষাকারী ওষুধের সূত্র। দক্ষিণ এশিয়ার ঔষধি ঐতিহ্যকে বায়োইনফরম্যাটিক্সের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়। এই যাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"

‎উল্লেখ্য, বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যালস ডাটাবেস (বিএমপিপিডি) ডন অব বায়োইনফরম্যাটিক্স লিমিটেডের গবেষণা বিভাগ ডন আই ল্যাবের তৈরি একটি ওপেন-অ্যাক্সেস গবেষণা ডাটাবেস। এতে ৭০০টির বেশি ঔষধি উদ্ভিদের তথ্য, প্রায় ১ লাখ ১৩ হাজার ৪০০ ফাইটোকেমিক্যাল এন্ট্রি এবং প্রায় ৬৩ হাজার ৯০০টি ইউনিক রাসায়নিক যৌগের তথ্য সংরক্ষিত রয়েছে। গবেষক, শিক্ষার্থী এবং ওষুধ আবিষ্কার-সংশ্লিষ্ট গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে ডাটাবেজটি তৈরি করা হয়েছে।

আরও খবর