পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ; ইউরোপের পাঁচ বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবির শিক্ষার্থী সাঈদ


ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ আবু সাঈদ।


২০২৫–২০২৭ শিক্ষাবর্ষের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত "লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাক্সিনোলজি এডুকেশন (লাইভ)" প্রোগ্রামে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাসম্পন্ন ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। এই স্কলারশিপের আওতায় তিনি স্পেন, বেলজিয়াম ও ফ্রান্সের তিনটি দেশে অবস্থিত পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।


তিনি এই দুই বছরে —Université Claude Bernard Lyon 1 (France), Universitat Autònoma de Barcelona (Spain),University of Barcelona (Spain), University of Antwerp (Belgium) এবং Université Jean Monnet Saint-Étienne (France) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। ইতোমধ্যে তিনি স্পেনের শিক্ষাভিসা গ্রহণ করেছেন এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি ইউরোপে যাত্রা করবেন। স্কলারশিপের আওতায় তার টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, আন্তর্জাতিক ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবীমা এবং আবাসনসহ যাবতীয় খরচ পূর্ণরূপে বহন করা হবে।



লাইভ প্রোগ্রাম হলো দুই বছরের যৌথ ডিগ্রী /প্রোগ্রাম, যা শিক্ষার্থীদের ইমিউনোলজি, ইমিউনোপ্যাথোলজি, ইনফেক্টিওলজি, ভ্যাকসিন-লক্ষ্যিত রোগসমূহ, ভ্যাকসিনোলজি, এবং সংশ্লিষ্ট আইন, স্বাস্থ্য নীতি ও মানবিকতা বিষয়ে স্পেশাল এবং গভীরতর জ্ঞান প্রদান করে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক দক্ষতা ও বহুমাত্রিক জ্ঞান অর্জন করে ভ্যাকসিনোলজি ক্ষেত্রের বিভিন্ন পর্যায়ে কর্মজীবন শুরু করার জন্য প্রস্তুত হন। তারা একাডেমিক গবেষণা, বৃহৎ ফার্মা কোম্পানি, ভ্যাকসিন গবেষণা প্রতিষ্ঠান, অথবা পাবলিক হেলথ সংস্থায় কাজ করার সুযোগ পায়।


এ বিষয়ে ডাঃ আবু সাঈদ বলেন বলেন, “আলহামদুলিল্লাহ, ইরাসমাস মুন্ডাসের মতো সম্মানজনক একটি স্কলারশিপ অর্জন করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এটি আমার একাডেমিক জীবনের একটি বড় মাইলফলক এবং দেশের প্রতিনিধিত্বের সুযোগ। আমি আশা করি এই অভিজ্ঞতা আমার ভবিষ্যতের গবেষণা, বিশেষ করে ভ্যাকসিন সায়েন্স, পাবলিক হেলথ এবং ওয়ান হেলথ ভিত্তিক নীতিনির্ধারণী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তার এই অর্জনকে মহান আল্লাহর অসীম কৃপা হিসেবে মূল্যায়ন করে তার পরিবার, শিক্ষক, সুপারিশকারী এবং সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”


উল্লেখ্য, ইরাসমাস মুন্ডাস ইউরোপীয় কমিশনের একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রোগ্রাম, যেখানে প্রতি বছর হাজার হাজার আবেদনকারীর মধ্যে শুধুমাত্র শ্রেষ্ঠ মেধাবীরা নির্বাচিত হন। এখানে একাডেমিক ফলাফল ছাড়াও গবেষণা দক্ষতা, নেতৃত্বগুণ, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা, সফট স্কিল ও হার্ড স্কিল এবং অন্যান্য প্রাসঙ্গিকতাকেও গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।



সাঈদের এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও খবর