পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবিতে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের উদ্যোগে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৭আগষ্ট) বিকাল ৪টায় পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে টিম এক্সিডেন্ট বনাম টিম জুলাই স্ট্রাইকারস এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মামুনুর রশিদ, বরিশাল ক্যাম্পাসের সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগরসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. সাইদুর রহমান।



খেলার পূর্ণ সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-২ গোলের সমতায় খেলাটি শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায় এবং ট্রাইবেকারে জুলাই স্ট্রাইকারস ৪-৩ গোলে জয়ী হয়। 



পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যে রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন,"৩৬ জুলাই এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। এসময় তিনি ফাইনালে অংশ নেওয়া উভয় দলকেই অভিনন্দন জানান।"


সভাপতির বক্তব্যে হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,"আয়োজক কমিটি ও সকল দলের খেলোয়াড়দের সুন্দরভাবে টুর্নামেন্টের সকল খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই। জুলাই এর স্মৃতি ধরে রাখতে এমন একটি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে  পেরেছি এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা পেলে এমন আয়োজন আরও করতে পারবো বলে আশা করছি।"



প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন,"তোমাদের মাঝে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। জুলাই শহীদের স্মরণে এই টুর্নামেন্ট সত্যি প্রশংসনীয়। আমি প্রত্যাশা করি শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে নিজেদের মনকে প্রফুল্ল রাখবে।"

এছাড়াও তিনি বরিশাল ক্যাম্পাসকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।




পরবর্তী অংশে বিজয়ীদল এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 


উল্লেখ্য, গত ১৭ জুলাই এ খেলাটির উদ্বোধন করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের চাওয়া জুলাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য এমন টুর্নামেন্টের আয়োজন যাতে প্রতি বছর করা হয়।

আরও খবর