পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গত ৪ আগস্ট পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স (আইএসএ) সেল। সভা সঞ্চালনা করেন সেলটির পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

 মতবিনিময় সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অধ্যাপক এবং ‘ইন্টারন্যাশনাল কলাবরেশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচার (ICFSA)’–এর সভাপতি ড. সুসিলাওয়াতী কাশেম।

সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং অধ্যাপক ড. শামীম মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, মো. জামাল হোসেন, ড. মুহাম্মদ নেসার উদ্দিন আহমেদ, ড. সারোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সময়ের দাবি। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সঙ্গে যৌথ কার্যক্রম এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে।’

 অধ্যাপক সুসিলাওয়াতী কাশেম একাত্মতা প্রকাশ করে ভবিষ্যতে গবেষণা ও বৃত্তি কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণা, উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।

আরও খবর