পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পবিপ্রবি ডিভিএম শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে বিবৃতি


‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে কম্বাইন্ড (ডিভিএম+ এ্যানিমেল হাজবেন্ড্রি) ডিগ্রি পক্ষে বিবৃতি দিয়েছে। 



‎বুধবার (৩০ জুলাই) পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি করে এই বিবৃতি প্রদান করে। বিবৃতিতে শিক্ষার্থীরা কয়েকটি শর্তের ভিত্তিতে কম্বাইন্ড ডিগ্রির সাথে একাত্মতা পোষণ করেছে। 



‎শিক্ষার্থীরা গণস্বাক্ষরকৃত বিবৃতিতে প্রথম শর্ত উল্লেখ করে,  ডিগ্রির নাম অবশ্যই; অবশ্যই ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) হতে হবে। 



দ্বিতীয় শর্তে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত ডিভিএম কিংবা এএইচ এর কোনো শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির আওতাভুক্ত করা যাবে না। (এক্ষেত্রে কোনো প্রকার ম্যাপিং অথবা মেক আপ কোর্স গ্রহণযোগ্য নয়)  



সর্বশেষ শর্তে উল্লেখ করেন,  আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি সার্কুলার প্রকাশ সাপেক্ষে সারা দেশে কম্বাইন্ড ডিগ্রির অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিতে হবে।



‎বিবৃতিতে আরো উল্লেখ করে, বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে এবং অগ্রযাত্রাকে সুগম করতে উপর্যুক্ত  শর্তসাপেক্ষে কম্ভাইন্ড ডিগ্রির প্রতি ঐক্যমত পোষণ করছে । শর্তসমূহ মেনে নেওয়া না হলে তাঁরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হওয়ার হুশিয়ারি দিয়েছেন। 



উল্লেখ্য যে, গত সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ২৯ জুলাই থেকে  পবিপ্রবির এ্যানিমেল হাজবেন্ড্রী ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করছে।

আরও খবর