পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পবিপ্রবির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের ডাইনিংয়ে খাবারে মরা মাছি


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের ডাইনিংয়ে খাবারের মান ও কর্মচারীদের দায়িত্বহীনতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।


আজ শনিবার(২৬ জুলাই) দুপুরে ডাইনিংয়ে পরিবেশিত ভাত ও মাংসের মধ্যে একাধিক মরা মাছি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।


জানা গেছে, ঘটনার দিন রান্নার দায়িত্বে ছিলেন ডাইনিং কর্মচারী মোহাম্মদ কামাল ও সাহেব আলী। শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। এছাড়া হল প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কর্মচারীদের এমন আচরণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সম্মান উভয়ই হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ বিষয়ে ভুক্তভোগী ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাকিব বলেন,"আজকে ভাত নিতে গিয়ে দেখি বড় একটা পোকা। পরবর্তীতে ডায়নিংয়ের মামাকে ডেকে ভাত চেঞ্জ করে নিই। এরপর ইমরান এসে বলে মাংসের মধ্যে মাছি। তখন ভাত রেখেই উঠে আসতে হয়েছে আমাদের। খাবারের দ্রুত মান উন্নয়ন হোক এটাই আমাদের দাবি।"


এসময় ২০২১-২২ সেশনের অপর আরেক শিক্ষার্থী নাজমুল হুদা ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “আমরা প্রতিদিনের মতো ডাইনিংয়ে খেতে বসেছিলাম। একই টেবিলে আমি, সাকিব, মামুন ও ইমরান ছিলাম। ভাত নেওয়ার সময় সাকিব হঠাৎ বলল, ‘ভাতে মরা মাছি!’ সঙ্গে সঙ্গে ডাইনিং কর্মচারীকে ডেকে বিষয়টি দেখানো হয়। তখন কোনো ম্যানেজার উপস্থিত ছিলেন না। ইমরান জানান, মাংসের বাটিতেও মাছি রয়েছে। পরে সেটিও যাচাই করে সত্যতা পাওয়া যায়।”



ডাইনিং ম্যানেজার মেহেদী হাসান ইমন বলেন, “আজকে ডাইনিং এ ভাত ও মাংসের বাটিতে অনাকাঙ্ক্ষিতভাবে মাছি পাওয়া গেছে।এ বিষয়ে যারা রান্না ও পরিবেশনের দায়িত্বে ছিলো তাদের সাথে কথা বলা হয়েছে।তারা কেউই জানেন না কিভাবে ঘটনাটি ঘটেছে এবং একে অপরকে দোষারোপ করছেন। উল্লিখিত ঘটনার বিষয়ে হল প্রশাসনকেও অবগত করা হয়েছে।”


‎এ বিষয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন," বিষয়টি ইতোমধ্যে আমি অবগত হয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ডাইনিং এর বাবুর্চিদের আগেও কয়েকবার এ বিষয়ে সচেতন করা হয়েছে।" বাবুর্চি পরিবর্তনের প্রসংঙ্গে তিনি বলেন"এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবো।"


এছাড়া ডাইনিংয়ের ভর্তুকির প্রসংঙ্গে তিনি আরও বলেন,"সেন্ট্রাল থেকে প্রতি হলের ডাইনিংয়ের জন্যে বরাদ্দ আসলে সেটা এখানেও দেওয়া হবে।"


এধরনের সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তারা জানান, সমস্যা সমাধানে উদ্যোগ না নেওয়া হলে স্মারকলিপি প্রদান কিংবা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

আরও খবর