পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পবিপ্রবিতে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হয়েছে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী প্রস্তুতির পর বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 


বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল  ৪টায় এএনএসভিএম অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন  প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক ডেপুটি উপদেষ্টা প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সহকারী হল প্রভোস্ট প্রফেসর ড. আলী আজগর এবং সহকারী অধ্যাপক ডা. এস. এম. হানিফ সহ অন্যান্য শিক্ষকরা।


এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী রায়হান আলী খাঁন বলেন, "আমার মতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। দীর্ঘ প্রায় ১ বছর পর এই ধরনের উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। প্রভোস্ট স্যার এই ক্রীড়া প্রতিযোগিতাটি  বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, স্যার ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যাবেন।"


উদ্বোধনী বক্তব্যে খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, "পড়ালেখার পাশাপাশি আমাদের নিয়মিত খেলাধুলা করা একান্তই জরুরি। এতে শরীর ও মন উভয় ভালো থাকে। তবে খেলাধুলার বিষয়গুলো যেন আমরা খেলার মাঠেই সীমাবদ্ধ রাখি।"


এছাড়া হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, "সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে সকলেরই নিয়মিত খেলাধুলা করা উচিত। আমি আশাবাদী এই জুলাই ৩৬ ফুটবল  টুর্নামেন্টের মধ্য দিয়ে হলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও খেলোয়াড়ি দক্ষতা বৃদ্ধি পাবে।"


সপ্তাহব্যাপী চলবে এই ফুটবল টুর্নামেন্ট, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলার পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচিও থাকবে এ টুর্নামেন্টে।

আরও খবর