পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আইভিএসএ পবিপ্রবি ও খুকৃবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়ান হেল্থ সিম্পোজিয়াম

খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হয়েছে “সেকেন্ড ন্যাশনাল ওয়ান হেল্থ ইয়ুথ সিম্পোজিয়াম ২০২৫”।


ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (IVSA) এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবির উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওয়ান হেল্থ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাজমুল আহসান বলেন, “প্রাকৃতিক সমাধানে ফিরে যাওয়াই হতে পারে টেকসই ভবিষ্যতের পথ।”

 প্রফেসর ড. রেজাউল করিম বলেন, “পরিবর্তনের মূল চালিকাশক্তি তরুণরাই। তাদের হাত ধরেই আসবে নতুন ভাবনা।”


দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মশালা ও আলোচনা সভা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পারসুয়িং হায়ার স্টাডিজ, সায়েন্টিফিক পেপার রাইটিং, ওয়ান হেল্থ ক্যারিয়ার টক, এআই-ভিত্তিক কর্মশালা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় মাঠপর্যায়ের কৌশল বিষয়ে আলোচনা।


প্রথম দিনের সেশনগুলোতে উপস্থিত ছিলেন প্রাণী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস কে শাহীনুর ইসলাম, WOAH-এর জাতীয় পরামর্শদাতা ড. মো. হাবিবুর রহমান, আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা ড. পন্ডপান সুওয়ানথাদা, বিএইউ-এর অধ্যাপক ড. মাহমুদুল হাসান সিকদার, খুকৃবির সহকারী অধ্যাপক ড. সালাউদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ড. শফিউল্লাহ এবং লেক্সিকনের প্রতিষ্ঠাতা মো. শোজিবুল ইসলাম।

দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন ডিএলএস বরিশালের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইব্রাহিম খলিল, সিকৃবি অধ্যাপক ড. ফেরদৌস মো. আলতাফ হোসেন, সিএমইডি হেলথ-এর হেড অব মেডিকেল সার্ভিসেস ড. মারজিয়া জামান, এআইইউবি-এর অধ্যাপক ড. মুহাম্মদ ওয়াসিফ আলম এবং স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. রায়হান রব্বানী।


আন্তর্জাতিক প্ল্যাটফর্ম FAYI এবং IAAS Bangladesh এর সহযোগিতায় আয়োজিত এই সিম্পোজিয়াম আন্তর্জাতিক পরিসরেও গুরুত্ব পাচ্ছে।


 উল্লেখ্য, ওয়ান হেল্থ সিম্পোজিয়ামের প্রথম আয়োজন হয়েছিল পবিপ্রবিতে। দ্বিতীয়বারের সফল আয়োজন আয়োজকদের প্রত্যাশা আরও বাড়িয়েছে—স্বাস্থ্য, পরিবেশ ও প্রাণিসম্পদের আন্তঃসম্পর্ক নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর