কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে  ' আধুনিক প্রশিক্ষণে এলএমএস এর প্রয়োগ' শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।


আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায়

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে সিএসই বিভাগের ২ নং কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।


‎প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজলভ্য করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এলএমএস এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবেন।’


‎উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান। রিসোর্স পার্সন ছিলেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সুলতান আহাম্মেদ। 


‎দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি বিভাগের ২ জন করে মোট ৩৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক শিক্ষণ পদ্ধতিতে এলএমএস ব্যবহারের কৌশল, শিক্ষাদানের মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার প্রসারে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে