লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মাভাবিপ্রবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি নেতৃত্বে ফয়সাল-মাইমুনা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইমুনা বিনতে রহমান

‎বুধবার (৯ জুলাই ) আগামী এক বছর মেয়াদি মাভাবিপ্রবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি 

‎কমিটির অনুমোদন দিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ার রহমান আনসারী এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ।

‎ নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহাবুবা নাসরিন, সংগঠন সম্পাদক: রূপা মজুমদার, সহ-সংগঠন সম্পাদক মো. হাবিবুর রহমান, কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া, অর্থ সম্পাদক ইসরাত জাহান হেলেন, গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সুমন রায়, নির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসেন, মো. কামরুজ্জামান ফারাজী সেলিম। 

‎সভাপতি ফয়সাল আহমেদ বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা, বাক্পটুতা, লেখালেখি, শোনা ও পড়ার ক্ষমতা বৃদ্ধি করা। যদিও আমরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করি, তবুও বাস্তব জীবনে এই ভাষায় দক্ষতা প্রায়ই সীমিত থাকে। সেই ঘাটতি পূরণে ক্লাবটি সাপ্তাহিকভাবে একটি নিরবচ্ছিন্ন অনুশীলনের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সদস্যরা নিজেদের দক্ষতা নিয়মিতভাবে শাণিত করতে পারে।”

‎সাধারণ সম্পাদক মাইমুনা বিনতে রহমান বলেন, “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনা সংকোচে ইংরেজি চর্চা করা যায়। অনেক সময় বন্ধুমহলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে সংকোচ বোধ হয় বা হাস্যরসের শিকার হতে হয়—কিন্তু এখানে সেই সমস্যা নেই। আমাদের ক্লাবের মূল মটো ‘Learn English, Access the World’—যা প্রতিফলন করে যে জ্ঞানার্জনের জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

‎সোসাইটির সদস্যরা আশাবাদী, নতুন কমিটির হাত ধরে ইংরেজি চর্চা আরও গতিশীল হবে। ভবিষ্যতে আয়োজন করা হবে বিভিন্ন কর্মশালা, বিতর্ক, সাহিত্য প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম—যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে