লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মাভাবিপ্রবি 'বৈছাআ'র উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান

মাভাবিপ্রবি 'বৈছাআ'র উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাভাবিপ্রবি শাখার উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


মঙ্গলবার (৩ জুন) ২০২৫ ইং বিকেলে বিশ্ববিদ্যালয়  

ক্যাম্পাস্থ মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত ‘শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানা’ প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসাবে প্রতিটি শিশুর জন্য নতুন পায়জামা-পাঞ্জাবি(জুব্বা), এক জোড়া জুতা এবং ঈদ সালামি প্রদান করা হয়। পাশাপাশি নবম শ্রেণিতে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য ফুল সেট গাইড বই কিনে দেওয়া হয়েছে।


মাভাবিপ্রবি বৈছাআর আহ্বায়ক মো. তুষার আহমেদ বলেন, "ঈদ উদ্যাপনের পাশাপাশি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা জুলাই-আন্দোলনে আহত শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ নিয়েছি। আহত শিক্ষার্থীর হাতে সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। বাকি দরিদ্র আহত শিক্ষার্থীদের সাথেও আমরা যোগাযোগের চেষ্টা করছি।"


তিনি আরো জানান, "এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনটির কোনো স্থায়ী তহবিল নেই। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত চাঁদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা এবং কিছু নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সম্পন্ন হয়েছে।


সংগঠনটির মুখপাত্র সাকিব আল হাসান রাব্বি বলেন, “একটি নতুন জামা, একজোড়া জুতা বা একটি গাইড বই—এই ছোট ছোট জিনিসগুলোই কারো মুখে হাসি ফোটাতে পারে, কারো ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ বা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমরা তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।"

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে