লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী

মাভাবিপ্রবি ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মহসিন-মিয়াজী

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত ও বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। যুক্তি, বাকপটুতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীরা।



২৯ মে (বৃহস্প্রতিবার) ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সাবেক সভাপতি মোসা রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেখ মোহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে গণিত বিভাগের জামিরুল ইসলাম মিয়াজী নির্বাচিত হয়েছেন।


 নবনির্বাচিত সভাপতি মহসিন বলেন, "মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ক্লাব হচ্ছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ক্লাব বিতর্ক চর্চা ও প্রসারের কাজ করে যাচ্ছে। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবাইকে সাথে নিয়ে বিতর্ক চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি যুক্তিবাদী চিন্তাই দেশের মানুষকে যেকোনো সংকটে পথ দেখাতে পারে।"


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিয়াজী বলেন, "এই দায়িত্ব আমাকে বিতর্কচর্চার ক্ষেত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব —এই বিষয়গুলোর সমন্বয়ে আমরা মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের পথচলা আরও বেশি মসৃণ করে তুলতে পারবো।"


 কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি  ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহবুব জুবায়ের, গণিত বিভাগের উম্মে হাবিবা অরভী। সহ-সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের জান্নাতুল নাঈম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এস এম নাসিমুল হাসান, অর্থনীতি বিভাগের সাবিকুন্নাহার নিউলী, গণিত বিভাগের মো. মনতাসির রহমান জুনায়েদ।


সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মারজিয়া নূর অর্ণ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মো. শেহাব উদ্দিন, বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সাজিদ আল হাসান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মোসাম্মৎ জোয়াইরিয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাফিন, মিডিয়া সম্পাদক আবু হাঞ্জালা মেরিন, তাহমিনা ইয়াসমিন তিথি ও সৌমিতা দাস,  এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনজামামুল হক জয়, ম্যানেজমেন্ট বিভাগের মোসাম্মৎ মেহেরুন নেসা, মো. হাবিবুর রহমান, ফার্মেসি বিভাগের সাব্বির আহমেদ শাওন, বায়োটেকনোলজি বিভাগের শিবাশীষ সরকার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. বাদল মিয়া ও রিফাত হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লাহ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিন তাসনিম রেশমা সহ আরও অনেকে।


নতুন কমিটির ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা, নতুন নেতৃত্বে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি যুক্তিভিত্তিক চিন্তা, বিশ্লেষণ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল মঞ্চ হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে