লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। যশোরের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ দৌলতদিয়া ক্যানালঘাট পাক পাঞ্জাতন খানকা শরীফ এর আয়োজনে পবিত্র মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ক্ষেতলালে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভেজালমুক্ত ওষুধের নিশ্চয়তায় চৌমুহনীতে লাজ ফার্মার শুভ উদ্বোধন পীরগাছায় জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক কোটি টাকা ব্যয়ে পীরগাছা হাজী কল্যাণ সংস্থার পাঁচ তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই উদ্বোধন ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী নোয়াখালীর জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা ব্রাজিলের দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে রোটারির আর্থিক সহায়তা বিতরণ পুকুরে নেমে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঘাটাইল উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “এমবিএসটিইউ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঘাটাইল”-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 


আজ ২৯মে (বৃহস্প্রতিবার) ২০২৫ইং তারিখে ঘাটাইল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি আদহাম অভি এবং উপদেষ্টা মো. তৌকির আহমেদ। 


নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদয় তালুকদার। 


নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান রাকিব বলেন, "বিগত সময়ের যে ঘাটতিগুলো করে রয়েছে সেগুলো কাটিয়ে নতুন করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব। নতুন কিছু পরিকল্পনা রয়েছে যা সবার সহযোগিতার মাধ্যমে এবছর বাস্তবায়ন করবো। আশা করি ভালো একটা সেশন উপহার দিয়ে যেতে পারবো।"


সাধারণ সম্পাদক উদয় তালুকদার বলেন, "সকলের সহযোগিতায় সামনে এগিয়ে যাব। নতুন যারা আসবে তাদের নতুনভাবে কাজ করবো। সবার মাঝে নতুন করে আবার সম্প্রীতির বিস্তার লাভ করবে বলে আশা করছি।"


এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হাসান তৌফিক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), মোঃ রফিক হাসান (অর্থনীতি), মোঃ রিমন তালুকদার (রসায়ন), ইমরান হোসেন (রসায়ন), মোছাঃ আফরোজা খাতুন (ব্যবস্থাপনা) এবং মোঃ শাহজামাল (ব্যবস্থাপনা)। যুগ্ম সাধারণ সম্পাদক, মামুন হোসাইন (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি), মোঃ শামীম (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স), তাহমিনা ইয়াসমিন (অর্থনীতি), মোঃ মহিউদ্দীন হাবিব (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) এবং সাকলাইন এহসান সাব্বির (অর্থনীতি)। সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ (হিসাববিজ্ঞান) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান সুমন (রসায়ন)। অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান (হিসাববিজ্ঞান)। আইন বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র বর্মন (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স)। নারী বিষয়ক সম্পাদক মির্জা রিমা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি) এবং ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হোসেন শিশির (হিসাববিজ্ঞান)। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাবিলা জান্নাত রিয়া (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি) এবং জয় কর্মকার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। দপ্তর সম্পাদক মোঃ রাসেল খান (অর্থনীতি)। প্রচার সম্পাদক সোহাগ শিকদার (ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স)। ক্রীড়া সম্পাদকের  মমিনুল ইসলাম আরজু (পদার্থবিজ্ঞান)। সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিঝুম নিশু (হিসাববিজ্ঞান) এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিলা আক্তার সিথী (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স), ইমতিয়াজ মাহমুদ (ব্যবস্থাপনা) এবং সাদিয়া আক্তার (অর্থনীতি) হিসাবে দায়িত্ব পালন করবেন। 


উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরের অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন  অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান মোঘল, অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম,  সহকারী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, সহকারী অধ্যাপক  মৌসুমি দত্ত এবং প্রভাষক হাফিজা আক্তার মিম।


বিভিন্ন বর্ষ ও বিভাগ থেকে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয়ে অঙ্গীকারাবদ্ধ।


পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন আদহাম অভি এবং সাধারণ সম্পাদক ছিলেন মোঃ হাবিবুল্লাহ। তাঁদের নেতৃত্বে সংগঠনটি যে ধারাবাহিকতা ও সাফল্য অর্জন করেছে, নতুন কমিটিও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর



‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

২২৭ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে