শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন ‎

গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন ‎

‎দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আবেদনের শেষ সময় ছিল গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন ৩৫১ জন শিক্ষার্থী।

‎

‎মাভাবিপ্রবি উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ফল পুনঃনিরীক্ষার জন্য মোট ৩৫১টি আবেদন জমা পড়েছে। আজ রবিবার থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হয়েছে। আজ উত্তরপত্র দেখা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর ফলাফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‎

‎পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে গুচ্ছের ‘এ’ ইউনিটের ৩৯ জন, ‘বি’ ইউনিটের ১৭ জন এবং ‘সি’ ইউনিটের ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

‎

‎এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের  পরীক্ষা ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের  পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হয়। এটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পঞ্চমবারের ভর্তি পরীক্ষা। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদ্ধতির মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে না হয়।

‎

‎‘এ’ ইউনিটে পাসের হার ৪৫.৭৪ শতাংশ, ‘বি’ ইউনিটে ৪৬.৭৯ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৬৩.৩৫ শতাংশ।

‎

‎গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫৭ হাজার ৪২৫ জন, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৬৪১ জন এবং ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৬৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

‎

‎উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ফল ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, পুনঃনিরীক্ষার ফলে কোনো শিক্ষার্থীর ফল অগ্রগতি হলে আবেদনকারী শিক্ষার্থী তার ২ হাজার টাকা ফেরত পাবে।

‎

‎

আরও খবর