কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইল সদর থানা ও সংলগ্ন এলাকা। 


আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কাজল দেবনাথ, তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কাজল দেবনাথ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার “কোলকাতা বিরিয়ানি” রেস্টুরেন্টে খেতে গেলে তিনজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে সেখানে এসে তার বাড়ি কোথায়—এমন প্রশ্ন করে। পরে কথা বলার একপর্যায়ে তারা মোটরসাইকেলের চাবি, কাচের গ্লাস এবং হাত দিয়ে কাজলকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। হামলার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।


কাজল দেবনাথ জানান, "হামলাকারীদের কাউকেই তিনি চিনতেন না এবং কেন এমন হামলার শিকার হলেন, তাও বুঝতে পারছেন না।"


ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং টাঙ্গাইল সদর থানা ঘেরাও করে অবস্থান করছেন। সন্ধ্যা ৭টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন।  রাত ৯ টায় শিক্ষার্থীরা দাবিতে বলেন, আজ রাত ১টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে