কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন


জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি  বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ'  ইউনিটের  ভর্তি পরীক্ষা আগামীকাল ৯ মে, ২০২৫ তারিখ শুক্রবার বেলা ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত এবং আর্কিটেকচার পরীক্ষা বিকেল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 


‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় ১,৪২,৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া  বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নিবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দিবে। 


গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম  আখন্দ  জানান, 'সি'  ও  'বি'  ইউনিটের  মতো  'এ'  ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেয়ার  লক্ষ্যে  পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি  বিশ্ববিদ্যালয়ে তথ্য কেন্দ্র  এবং পরীক্ষা চলাকালীন সময়ে  অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে  নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।  


কমিটির আহ্বায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের সাথে সভা করে ইতোমধ্যে  সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যগণ পরীক্ষার  সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।   


আহবায়ক মহোদয় গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত 'সি' ও ২ মে অনুষ্ঠিত 'বি' ইউনিটের  পরীক্ষার মতো  ৯ মে অনুষ্ঠিতব্য  'এ'  ইউনিটের পরীক্ষা  চলাকালীন সময়েও  সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 


একই সঙ্গে তিনি, এই বৃহৎ পরিসরে আয়োজিত 'এ'  ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে তাঁদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করার জন্য অনুরোধ করেন। 


অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ   আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী পরীক্ষায় তাঁদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।"


উল্লেখ, 'বি'  ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২ মে অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয় ৫ মে।  ' সি' ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল  অনুষ্ঠিত হয় এবং  ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল । 




আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে