‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমস–এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁরা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


আজ রোববার (৩০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে সাংবাদিক সমিতির কার্যালয়ে (নকশীকাঁথা ভবন) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।


ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নতুন কমিটির অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে এডুকেশন টাইমস–এর আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্ট–এর মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্ট–এর (The Daily Check post) মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে দ্যা স্টুডেন্ট জার্নাল–এর মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন। 


এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরনিউজ২৪ ডটকম–এর (Jamalpurnews24.com) মো. মিরাজুল ইসলাম, দ্যা ডেইলি ক্যাম্পাস–এর মো. বেলাল হোসাইন এবং নবধারা–এর আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।


নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ০৯-এ বর্ণিত নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।


নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।


ভোট গ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। তাঁদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইফতেখাইরুল ইফতি ও আমান উল্লাহ; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ আহমদ এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দসহ সংগঠন গুলোর অন্য নেতারা উপস্থিত ছিলেন।


পাশাপাশি স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারাও ক্যাম্পাসে এসে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব জামালপুর এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর