‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার



বৃহস্পতিবার (২৭ আগস্ট ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।  শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) । এতে সহযোগিতায় ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। 


সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মো. কায়কোবাদ এবং প্রধান অতিথি ছিলেন জাবিপ্রবির উপাচার্য ড. মো. আমির হোসেন।

প্রধান আলোচকের বক্তব্যে ড. মো. কায়কোবাদ বলেন, ‘প্রোগ্রামিং শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত সমস্যা সমাধানের চর্চা করা। একটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে ধাপে ধাপে সমাধানে পৌঁছানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আমির হোসেন বলেন, ‘বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করার সক্ষমতাও গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়ের  সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে প্রোগ্রামিং সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসার উত্তর দেন ড. কায়কোবাদ।


আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিজেদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সেমিনার দারুণ ভূমিকা রাখবে বলে জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

Tag
আরও খবর