‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘Local Action, Global Goals: ESDO's Experience through Professional Social Work Lens’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। মূল বক্তা ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী।


মূল বক্তা ড. মুহম্মদ শহীদ উজ জামান ‘Local Action, Global Goals: ESDO's Experience through Professional Social Work Lens’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পেশাদার সমাজকর্মের ভূমিকা, স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সমাজকর্মের বিকাশের ধারাবাহিকতায় ESDO-এর কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।


প্রবন্ধে জানানো হয়, ১৯৮৮ সালের বন্যা-পরবর্তী স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে ESDO-এর যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটি দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা ও ৪২২টি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী ক্ষমতায়ন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। দেশের অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি টিউশন ও পার্টটাইম চাকরির সঙ্গে যুক্ত থাকায় ব্যবহারিক কাজের সুযোগ সীমিত। ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপের ব্যবস্থা করা গেলে তারা আগ্রহ নিয়ে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।


তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমাজকর্মের প্রত্যাশিত সংযোগ এখনো তৈরি হয়নি। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। বাধ্যতামূলক ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিভিন্ন গবেষণা ও আবিষ্কারকে সমাজে কার্যকরভাবে প্রয়োগ করতে সামাজিক সম্পৃক্ততা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে মো. অলি উল্লাহ চৌধুরী বলেন, ক্লাসরুমে অর্জিত সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান মানুষের ভাগ্যোন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, তা শিক্ষার্থীদের বুঝতে হবে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নসহ বিভিন্ন সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে SDGs অর্জনের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ‘Local Actions’-এর মাধ্যমে এ লক্ষ্য অর্জনে সমাজকর্মের শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।


এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে সমাজকর্ম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় মাঠভিত্তিক শিক্ষা, গবেষণা, জলবায়ু পরিবর্তন, পেশাগত সমাজকর্ম এবং বিশ্ববিদ্যালয়-উন্নয়ন সংস্থার অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. উম্মে হানী কুলসুম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক তাইয্যেবা তাবাসসুম।

Tag
আরও খবর