‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ



জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। একই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের প্রবেশমুখে থাকা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতিও অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।


সোমবার (৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।


ছাত্রদল নেতারা জানান, গত ২৫ জুলাই পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এর প্রতিবাদে জাবিপ্রবি ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।


বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিজয়-২৪ হল থেকে প্রধান ফটক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা “একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর”, “ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”, “ধরি ধরি ধরিনা ধরলে কিন্তু ছাড়িনা”সহ বিভিন্ন হুঁশিয়ারমূলক স্লোগান দেয়। পরে ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি ভেঙে অপসারণ করা হয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাকে তারা অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন। তাদের ভাষ্য, স্বৈরাচারবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এসব প্রতিকৃতি অপসারণ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের দোষরদের ব্যাপারে নূন্যতম ছাড় দিবেনা ছাত্রদল, প্রয়জনে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল।’

Tag
আরও খবর