ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ৩৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।


শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সংগ্রহ করা তহবিল থেকে উপজেলার কদম রসুল, ডোংরা ও খানখানাবাদ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।


সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বঙ্গোপসাগর উপকূলবর্তী এসব গ্রামের বহু বসতঘর, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ তহবিল সংগ্রহের উদ্যোগ নেন।


সহায়তা পাওয়া কদম রসুল গ্রামের বিধবা সানোয়ারা বেগম বলেন, ‘আল্লাহ তোমাদের রহম করুন। আমি নিঃস্ব হয়ে গেছি। স্বামী-স্বজন, ঘরবাড়ি কিছুই আর নেই। কোনোমতে বেঁচে আছি। তোমাদের এই সহায়তা আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।’


ডোংরা গ্রামের বাসিন্দা শাহিন আক্তার বলেন, ‘আমাদের গবাদিপশু, হাঁস-মুরগি সবই বন্যায় নষ্ট হয়ে গেছে। সন্তানদের নিয়ে সামনের দিনগুলো কীভাবে কাটবে, সেই দুশ্চিন্তায় ঘুম আসে না।’


চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও জামালপুরের বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতায় আমরা মোট ৬৪ হাজার ২৮৩ টাকা সংগ্রহ করেছি। ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের ৩৮টি পরিবারকে যাচাই-বাছাই করে এই সহায়তা দেওয়া হয়েছে। শুরুতে টিন কিনে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া, সময়ের সীমাবদ্ধতা এবং স্বেচ্ছাসেবকের স্বল্পতার কারণে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই মানবিক উদ্যোগে সহযোগিতাকারী সবার প্রতি আমরা কৃতজ্ঞ। কাল আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কোষাধ্যক্ষ সজরুল ইসলাম এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর