‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা



নারীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাসের বিকাশ এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান।


বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বহিঃশিখা, জাবিপ্রবি শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আমির হোসেন৷  


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘একজন শিক্ষিত ও আত্মবিশ্বাসী নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ। আত্মরক্ষার কৌশল শেখা নারীদের আত্মনির্ভরশীল ও সাহসী হয়ে ওঠার অন্যতম মাধ্যম৷ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। 


জাবিপ্রবি বহিৃশিখার আহ্বায়ক মানতাশা নুসরাত জামান প্রকৃতির সভাপতিত্বে ও জোয়াইরিয়া বিনতে জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, জাবিপ্রবি বহিঃশিখার উপদেষ্টা ড. মাহমুদুল আলম, প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, শিক্ষক এস. এম ইউসুফ আলী ও তোহফা মাহানূর৷ 


আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন বা প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার প্রাথমিক কৌশল জানাও সমান গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার প্রশিক্ষণ নারীদের সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তাও বৃদ্ধি করে।


বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ‘নারীর ক্ষমতায়ন তখনই অর্থবহ হবে, যখন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মানসিক ও ব্যবহারিক সক্ষমতা অর্জন করবে। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই নারীর প্রতি সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সাংবাদিক সমিতির সহ-সভাপতি ইয়াসির আরাফাত, গ্রীণ ভয়েসের সভাপতি তৌসিফ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির৷ এছাড়াও তেজগাঁও কলেজ গ্রীণ ভয়েসের সভাপতি শাহারিয়া কবির হৃদয়, সাধারণ সম্পাদক তাসলিমা খাতুন এবং হাবিবুল্লাহ বাহার কলেজ সদস্য সচিব রমেশ চন্দ্র দাস৷ 


আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বহিঃশিখার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর