‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাবিপ্রবিতে আইইইই শিক্ষার্থী শাখার অনুমোদন



জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্বের অন্যতম বৃহৎ পেশাদার প্রযুক্তিবিষয়ক সংগঠন আইইইই (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স)-এর শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি হলো।


নবগঠিত আইইইই শিক্ষার্থী শাখার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ। আর শাখাটির ফ্যাকাল্টি কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের প্রভাষক আমিমুল ইহসান।


আইইইই শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রতিষ্ঠানিক বিভাগীয় প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সিজার রহমান। তিনি প্রয়োজনীয় প্রতিষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। এছাড়া আইইইই-এর প্রয়োজনীয় ফ্যাকাল্টি উপদেষ্টা হিসেবে অনুমোদন প্রদান করেন আফসানা শারমিন শান্তা এবং মো. রেজওয়ানুর রহমান।


আইইইই-এর শর্ত অনুযায়ী শাখা প্রতিষ্ঠার আবেদনে বিশ্ববিদ্যালয়ের ১২ জন সক্রিয় আইইইই শিক্ষার্থী সদস্য স্বাক্ষর প্রদান করেন, যা আবেদন অনুমোদনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল।


গত ২৬ জুন ২০২৬ তারিখে আইইইই-এর সদস্য ও ভৌগোলিক কার্যক্রম বোর্ড বিশ্ববিদ্যালয়ে আইইইই শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। নবগঠিত এই শাখা আইইইই এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং আইইইই বাংলাদেশ শাখার অধীনে কার্যক্রম পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত শিক্ষার্থী শাখা কোড: এসটিবি৬০২৪২২১৬ এবং স্কুল কোড: ৬০২৪৩১৪৫।


সংশ্লিষ্টরা জানান, আইইইই শিক্ষার্থী শাখার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, কর্মশালা, সেমিনার, প্রযুক্তি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আইইইই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গে সংযুক্ত হওয়ার পথও সুগম হবে।


নবনিযুক্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মিনহাজ বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইইইই শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠা আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। আমাদের লক্ষ্য আইইইই-এর বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের পেশাগত পরিবেশের সঙ্গে সংযুক্ত করা।”

Tag
আরও খবর