পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন গেইটে লেখা নেই বিশ্ববিদ্যালয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের গেইট এবং গেটের আশপাশটা সবর্ত্র লাগানো রয়েছে বিএনপির পোস্টার ও ব্যানারে।


এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ এক পোস্ট এ লেখেন, ‘ডিপিপি পাস হলে কি এ গেটের ব্যানার লাগানো হবে? প্রক্টর স্যারকে উদ্দেশ্য করে বলছি, ক্যাম্পাসের সর্বজনীন বিষয়ে তদারকি করা আপনার দায়িত্ব। এই ব্যানারটা সেন্ট্রাল প্রোগ্রামে লাগানো কথা ছিল। বাট আপনার অবহেলার কারণে এখন অবধি লাগানো হয়নি। গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসব কাজে অবহেলা করলে ওই জায়গাগুলো ছেড়ে দিন। আমরা আশা রাখি আগামী রবিবারের মধ্যে গেট ক্লিয়ার যেন হয়।’


সেখানে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শামিম আকন্দ মন্তব্যে করেন, ‘এখনো ডিপিপির কোনো আপডেট নেই, লোগো ও বাসের আপডেট নেই! লাইব্রেরিতে নেই কোনো ডিপার্টমেন্টের পর্যাপ্ত বইয়ের সমারোহ, নেই কোনো সাহিত্যিক বই বা কোনো ধর্মচর্চার বই, খেলাধুলার জন্য নেই কোনো সুশৃঙ্খল ব্যবস্থা, প্রতিটা দায়িত্বই যেন অবহেলায় ভরপুর।


কেউ বলতে পারবে না যে “আমি পরিপূর্ণ দায়িত্ব পালন করছি। ছেলেদের হলের দিকে তাকানো যায় না, রুমের দেয়াল থেকে রং ছিটকে ছিটকে পড়ে, হল প্রভোস্ট বানিয়ে রেখেছে রাতের অন্ধকারে। অযোগ্যরা গুরুত্বপূর্ণ জায়গায় বসলে যা হয় আর কি।


’ সিএসই বিভাগের শিক্ষার্থী মনির আহমেদ মন্তব্য করেন, ‘এইটার জন্য হয়রানির স্বীকার হয়েছেন আমাদের গেস্ট টিচার। রাস্তা চিনতে পারেন নাই বলে পরে তিনি মেলান্দ দিয়ে ঘুরে এসেছেন। স্যারেরা এই রাস্তা দিয়ে আসে প্রতিদিন, একবার ও চোখে পড়ে না। একটা রুচির মধ্যে ও তো পরে। দেখতেই কীরকম লাগে। নাম নাই ঠিকই, ছাত্রদলের ব্যানার ঠিকই আছে।’

ইইই বিভাগের শিক্ষার্থী অর্পণ চাকলাদার নামের আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘এইটা নিয়া দুইদিন আগেও দুঃখ প্রকাশ করলাম। লোগো, এই ব্যানার এবং মেইন গেট এ প্রস্তাবিত লিখা ব্যানার যেন এই সপ্তাহেই ঠিক করে দেয়। সাধারণ ছাত্র হিসেবে অনুরোধ রইলো। আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মাঝে অনেকেরই সিট পড়বে এইখানে। এইটা ঠিক না করলে তো ক্যাম্পাসই চিনবে না, আশা করি উনারা বিষয় টা দেখবেন।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘আমাদের লোগো তৈরিতে বিলম্ব হওয়ার কারণে গেইটে নামের ব্যানার লাগানো হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির কারণে আমরা লোগো ছাড়াই লাগাবো।’ বিশ্ববিদ্যালয়ের গেটের সাথে রাজনৈতিক ব্যানারের বিষয়ে তিনি বলেন, ‘দ্রুত এ বিষয়ে আমরা আলোচনা করবো।’
আরও খবর