পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়ক শাকিলের বিরুদ্ধে ১৯ নেতার অনাস্থা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাকিল আহমেদ ও এক সদস্য সাখাওয়াত হোসেন জিকুর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতারা।


গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব জামালপুরে এক সংবাদ সম্মেলন করে এই অনাস্থা জানান ছাত্রদলের ১৯ জন নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ।


তিনি বলেন, “আহ্বায়ক শাকিল আহমেদ ও এক সদস্য শাখাওয়াত হোসেন জিকু সাধারণ শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের চাপ প্রয়োগ এবং ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ উঠেছে৷ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে রাজনীতিতে সম্পৃক্ত করা শিক্ষার পরিবেশকে বিপন্ন করে এবং এটি ছাত্রদলের নীতিগত অবস্থানের সাথে সাংঘর্ষিক। আমরা চাই ছাত্ররাজনীতি হোক গণতান্ত্রিক, মুক্ত ও স্বতঃস্ফূর্ত৷”


আব্দুল্লাহ আরও বলেন, “এই অনিয়মের কারণে ছাত্রদলের ১৯ জন নেতা তাঁদের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অভিযোগের তদন্ত করার দাবি জানানো হয়েছে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে আহ্বায়ক শাকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। বিষয়টি আমরা কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছি। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবে।”


অন্যদিকে, অনাস্থার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, “৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের দোসররা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাধারন শিক্ষার্থীর ব্যানারে শিবির ছাত্র রাজনীতি বন্ধের জন্য কাজ করছে। আমি এসব প্রতিহত করছি। আর ছাত্রদল সাধারন ছাত্রদের সংগঠন। আমি কাউকে  রাজনীতি করার জন্য জোড় করিনি৷ বিষয়টি সকলে ভিন্নভাবে দেখছে। এখন রাজনীতিতে গ্রুপিং থাকতেই পারে। এর জন্য অনাস্থা চাওয়ার বিষয়টি ঠিক নয়। আর আমাদের ৩৮ জনের কমিটি। গুটি কয়েকজন অনাস্থা চাইলেই কি আর হয়? যারা সংবাদ সম্মেলন করেছে। এক সাথে রাজনীতি করার জন্য আমি তাদেরকে বার বার নক করেছি। কিন্তু তাদের আমি রিচ করতে পারিনি। তারা ব্যক্তি স্বার্থে এসব করছে। এতে দলের, ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।”


এ বিষয়ে ছাত্রদলের ময়মনসিংহ বিভাগের (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ) দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফিজুর রহমান সোহানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শাকিল আহমেদকে আহ্বায়ক ও যীনাত মিয়া আজিজুলকে সদস্য সচিব করে ৩৮ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

এদিকে এর আগে শিক্ষার্থীদের দাবি এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক এবং হাউস টিউটরদের উপস্থিতিতে গত সোম ও বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। 
সভায় গত বছরের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর তারিখের স্মারক মোতাবেক ঘোষিত বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধের আদেশ বহাল রাখে এবং এ ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করা হয়৷
আরও খবর