শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

জাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাকিল আহমেদকে, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের যীনাত মিয়া আজিজুল।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম আহবায়ক, আমির হামজা, ইকরাম হোসেন, জাকিরুল ইসলাম জাকির, মিয়াদ ইসলাম নিয়ন, দেওয়ান মোর্শেদ উর রহমান, মাহিন আল সৌরভ, শাকিল হোসাইন, কামরুল হাসান জয়, ফারুক হোসেন, আমিনুর রহমান আমিন, মো. সিয়াম আহমেদ, তৌহিদুল ইসলাম, এ এস এম তৌফিকুর রহমান, ফয়সাল আহমেদ এবং আবিদা হক মিলা।


সদস্য হিসাবে স্থান পেয়েছেন সাখাওয়াত হোসেন জিকু, ইফতে খায়রুল ইফতি, মো. আমান উল্লাহ, মো. রিয়াদ হাসান, মাহবুবুর রহমান তামিম, মো. জোবাইদ হোসাইন, মো. শাহরিয়ার হোসাইন, রাকিব খান, জোবায়ের হোসেন, হুমায়ুন কবির, নাহিন আহমেদ, চিরঞ্জিত কুমার রায়, রবিউল হাসান রিমন, সাফিন আহমেদ, তৌসিফ আহমেদ তন্ময়, সাদ ইবনে ওয়িদ, মামুন আহমেদ, অর্পণ চাকলাদার, সিফাত হাসান সচ্ছ, সিমান্ত স্যানাল। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে হল ও ডিপার্টমেন্ট কমিটি অনুমোদিত হবে।


উল্লেখ্য, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি বেশ জোরালে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ই আগস্ট অফিস আদেশ জারি করে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে৷


আরও খবর