পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

অসহায় ও ছিন্নমূলদের মাঝে জাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্রদের শীতবস্ত্র বিতরণ

কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন জামালপুরের অসহায়, গরিব-দুঃখী ও শীতার্ত মানুষ। বিশেষ করে রেল স্টেশনে থাকা ছিন্নমূল মানুষদের কষ্ট চরমে৷ তাবদের দুঃখ লাঘবে রাতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮ টায় জামালপুর রেল স্টেশনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক লিটন আকন্দ সহ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।


কম্বল বিতরণকালে দৈনিক দেশচিত্রকে কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ বলেন, “প্রচণ্ড শীতে জামালপুরের মানুষ কষ্ট পাচ্ছে। এ শীতে কোনো দুস্থ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা তরুণরা জীবন দিয়েছি। ভবিষতেও দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাবো।”

আরও খবর